ডেস্ক রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ৫:৫৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চট্টগ্রামে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫ শ্রমিক হত্যার প্রতিবাদ জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
আজ ১৭ এপ্রিল ২০২১, শনিবার সংগঠনের সভাপতি শ্রমিকনেতা অ্যাড. মন্টু ঘোষ ও সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জলি তালুকদার এক বিবৃতিতে বলেন, বিক্ষোভরত অনাহারি ও নিরস্ত্র শ্রমিকদের গুলি করে হত্যার দায় সরকারের। এই নৃশংস হত্যাকান্ডের বিচার যেকোনো মূল্যে আদায় করা হবে। নেতৃবৃন্দ চলমান জুলুমের শাসন অবসানে দেশের আপমর শ্রমিক-কৃষক জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।