ডেস্ক রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ৭:৪৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, টিসিবির ট্রাক সংখ্যা ও পণ্যের পরিমাণ বৃদ্ধি, রেশনিং ব্যবস্থা চালু, কালো আইন বাতিল, গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা, ২০ হাজার টাকা ন্যূনতম মজুরি ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, নারী নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঘোষিত ১৩ মার্চ থেকে ২৭ মার্চ ২০২২ পর্যন্ত দেশব্যাপী ‘দাবি পক্ষ’ কর্মসূচির উদ্বোধনী দিনে আজ ১৩ মার্চ ২০২২ বিকেল ৪:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সমানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, সদস্য কমরেড জুলফিকার আলী, বাসদ নগর কমিটির সদস্য আহসান হাবিব বুলবুল ও খালেকুজ্জামান লিপন।
সমাবেশে কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের দুর্নীতি-দুঃশাসনে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দেশে দুর্ভিাবস্থা বিরাজ করছে। জনগণ গণঅভ্যুত্থানে গণবিরোধী সরকারের বিদায়ের অপেক্ষায় আছে।
নেতৃবৃন্দ বলেন, গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের (বংংবহঃরধষ মড়ড়ফং) বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুমদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, টিসিবি’র পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
সমাবেশে বক্তাগণ বলেন, ইতিমধ্যে বাস ভাড়া ২৭%, লঞ্চ ভাড়া ৩৫-৪৬%, পানির দাম ৩১% এবং শিক্ষা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পানির দামও গত ১০ বছরে সর্বোচ্চ ৯০%, ১৪৪%, ৮২%, ও ২৬৪% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর সাথে চাল, ডাল, তেল, পিয়াজ এর স্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাধারণ মানুষ টিসিবির সামনে হুমড়ি খেয়ে পড়ছে।
বক্তাগণ বলেন, নিত্যপণ্যের মূল্য কমাতে বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর মজুতদার সিন্ডিকেট ভাঙা ও গ্রেপ্তার; সারাদেশে সর্বজনীন পূর্ণ রেশনিং চালু, টিসিবির ট্রাক সংখ্যা ও পণ্যের পরিমাণ বৃদ্ধি ও ওএমএস চালু করার দাবিতে সারাদেশে প্রতিবাদ-প্রতিরোধ বিক্ষোভ অব্যাহত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ ও কতৃত্ববাদী সরকারের উচ্ছেদ, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী ২৮ মার্চ ২০২২ বাম জোট আহুত অর্ধদিবস হরতাল সফল করার আহ্বান জানান।
আগামীকালের কর্মসূচি
উপরের উল্লেখিত দাবিতে আগামীকাল ১৪ মার্চ ২০২২ সোমবার বিকেল ৪টায় সেগুনবাগিচা-কাকরাইল এলাকায় প্রচারপত্র বিলি, গণসংযোগ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।