ডেস্ক রিপোর্ট

৮ ফেব্রুয়ারি ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ

পরিবেশবান্ধব ভবন নির্মাণের কর্মপরিকল্পনা তৈরির কাজ চলছে

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৮, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  পরিবেশবান্ধব আবাসিক ও বাণিজ্যিক ভবন এবং কারখানা নির্মাণের লক্ষ্যে কর্মপরিকল্পনা প্রস্তুতে কাজ করছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে আজ মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইইউ-স্যুইচএশিয়া যৌথভাবে কর্মশালার আয়োজন করে।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের পরিবেশ ও এনার্জি বিষয়ের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ার্দার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকার প্রমুখ। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরাও কর্মশালায় বক্তব্য রাখেন।

কর্মশালায় অতিরিক্ত সচিব মো. মিজানুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কম কার্বন নিঃসরণে প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের বিষয়গুলো বিবেচনা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, ভবনের আশপাশে খোলা জায়গা ও সূর্যের আলো থাকতে হবে। ইট, রড এবং সিমেন্টসহ সব নির্মাণসামগ্রী পরিবেশবান্ধব হতে হবে। পরিবেশবান্ধব ভবন ব্যয়সাশ্রয়ী ও টেকসই হবে।

শেয়ার করুন