ডেস্ক রিপোর্ট

২৮ জানুয়ারি ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ

ঢাবির উপাচার্যের সাথে ছাত্র ফ্রন্টের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাক্ষাৎ

আপডেট টাইম : জানুয়ারি ২৮, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আখতারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটি আজ শুক্রবার (২৮ জানুয়ারি ২০২২) সকাল সাড়ে ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের সাথে উপাচার্যের বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সহ-সভাপতি রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক শোভন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব কান্তি রায় সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় মাননীয় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সবসময় সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি এই সংগঠনের উত্তরোত্তর বিকাশ কামনা করেন।

নেতৃবৃন্দ গণতান্ত্রিক শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার অধিকার রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নির্মাণে ছাত্র-শিক্ষক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন