ডেস্ক রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১১:০৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা প্রশাসক-ডিসি সম্মেলন। গণভবন থেকে ভাচুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় দেশের অনেক উন্নয়ন হয়েছে।
বরাবরের মতো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসিদের অধিবেশন রয়েছে। রয়েছে স্পিকার ও প্রধান বিচারপতির সাথে অধিবেশনও। তবে এগুলো সবই হবে ভার্চুয়ালি। আর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে অধিবেশন তো রয়েছেই।
সবশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ই জুলাই ডিসি সম্মেলন হয়। এরপর করোনার কারণে ২০২০ ও ২১ সালে সম্মেলন হয়নি। এবারও কয়েকদফা পিছিয়ে হচ্ছে।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়ার জন্য সাধারণত প্রতি বছর জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।