ডেস্ক রিপোর্ট

২ জানুয়ারি ২০২২, ১:৫৩ অপরাহ্ণ

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : জানুয়ারি ২, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  সাভারে এনামুল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তুষার (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে (২ জানুয়ারি) রাজফুলবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে ।

নিহত এনামুল গাইবান্ধা জেলার বাসিন্দা রুহুলের ছেলে। অপরদিকে আটক তুষার নিহতের বন্ধু বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে বন্ধুদের মধ্যে শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে । এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ ফুলবাড়িয়া এলাকায় নিজ বাসার সামনেই ওই যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি ।

শেয়ার করুন