ডেস্ক রিপোর্ট

২ জানুয়ারি ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ

সিলেটে সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালন

আপডেট টাইম : জানুয়ারি ২, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ছাত্র ইউনিয়ন এর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহ-সভাপতি ও সিলেট মহানগরের সভাপতি হাসান বক্ত্য চৌধুরী কাওসার, ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক মিজু আহমদ।

পরিচালনা করেন ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুমার উপজেলার সহ-সাধারণ সম্পাদক আমিনা আক্তার, সভায় সভাপতিত করেন ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ও সিলেট জেলার সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

সমাবেশে বক্তারা বলেন, যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই দেশেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ও কাদের। ১৯৭৩ সালের ১ জানুয়ারি থেকে সেই দিনটিকে ‘সাম্রাজ্যবাদ বিরোধী দিবস’ হিসেবে পালন করা হয়। আজ ৪৯তম ‘সাম্রাজ্যবাদ বিরোধী দিবস’। স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশ সাম্রাজ্যবাদী শক্তির নাগপাশ ছিন্ন করতে পারেনি। এটা মুক্তিযুদ্ধের শহীদের অবমাননা।

সমাবেশে বক্তারা বলেন, ভিয়েতনামে মার্কিন হামলার প্রতিবাদে ১৯৭৩ সালের ১ জানুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ডাকসুর যৌথ মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র হত্যার প্রতিবাদে ২ জানুয়ারি ডাকসুর সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘নিজের সন্তানকে হত্যা করলে পিতৃত্বের দাবি করা যায় না। ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো জাতির পিতা আর আমাদের দেশে নেই। ডাকসু থেকে তাকে যে জাতির পিতা উপাধি ও আজীবন ডাকসু সদস্যপদ দেয়া হয়েছিল, তা আমরা আজ প্রত্যাহার করে নিলাম।’ (দৈনিক সংবাদ, ৩ জানুয়ারি ১৯৭৩)

ডাকসুর জিএস ও ছাত্র ইউনিয়ন নেতা মাহবুব জামান ডাকসুর সিদ্ধান্ত খাতা থেকে বঙ্গবন্ধুর আজীবন সদস্যপদের পাতাটি ছিঁড়ে ফেলেন।

 

শেয়ার করুন