ডেস্ক রিপোর্ট

৩০ ডিসেম্বর ২০২১, ৮:০৬ অপরাহ্ণ

ভোট ডাকাতির তিন বছরে নারায়ণগঞ্জে বাম জোটের সমাবেশ ও মিছিল

আপডেট টাইম : ডিসেম্বর ৩০, ২০২১ ৮:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: বর্তমান সরকারের ভোট ডাকাতির তিন বছর উপলক্ষে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর’২১ বিকাল ৪টায় চাষাড়াস্থ শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কালো পতাকা মিছিল শহর প্রদক্ষিন করে।

বাম গণতান্ত্রিক জোট সমন্বয়ক ও বাসদের আহ্বায়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন, শিবনাথ চক্রবর্ত্তী, সেলিম মাহমুদ, শহিদুল ইসলাম নান্নুু প্রমুখ।

নেতবৃন্দ বলেন, আজ ৩০ ডিসেম্বর’২১ ভোট ডাকাতির ৩ বছর। ২০১৮ সালের এই দিনে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতা দখল করে একটি কলংকজনক অধ্যায়ের সূচনা ঘটিয়েছে । ফলে গত ৩ বছর ধরে সম্পূর্ন অবৈধ প্রক্রিয়ায় গণবিরোধী শাসন জগদ্দল পাথরের মতো মানুষের ঘড়ে চেপে বসেছে। জনগনের ভোট ছাড়া ক্ষমতায় আসায় জনগনের প্রতি তাদের কোন দায় নেই । দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের রাম রাজত্ব কায়েম করেছে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে। বিরোধী মত-পথকে দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন জারী করেছে।

নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আজ দলীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে।

নেতবৃন্দ বলেন, করোনাকালীন পরিস্থতিতে একদিকে ৩কোটি ২৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, আরেকদিকে ১৭ হাজার নতুন কোটিপতি হয়েছে। জ্বালানী তেলের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি সাধারণ জনগণের প্রতি মরার উপর খাঁড়ার ঘায়ের সামিল ।

নেতৃবৃন্দ, বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করতে গণআন্দোলন গড়ে তোলার জন্য জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান

শেয়ার করুন