ডেস্ক রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১১:৫০ অপরাহ্ণ
দিনাজপুর প্রতিনিধি:: হাইকোর্টের রিট প্রত্যাহার এবং ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ বন্ধ করার দাবীতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে মিছিল, সমাবেশের পর আজ কেন্দ্রীয় ৬ দফা সহ হাইওয়ে পুলিশের হয়রানি, নির্যাতন বন্ধের দাবিতে রিকশা, ব্যাটারী রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদেরর উদ্যোগে ১০ মাইল অবরোধ করা হয়।
৩ কিলোমিটার জুড়ে অবরোধ করা হয় পরে হাইওয়ে পুলিশ দাবী মানার আশ্বাস দিলে সমাবেশের মধ্য দিয়ে অবরোধ কর্মসূচী শেষ করা হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ১০ মাইল শাখার সহ- সভাপতি আজগর আলী।
সমাবেশে বক্তব্য রাখেন – সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনক রায়,১০ মাইল শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সোহেল হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আবু হাসনাত প্রমুখ। সমাবেশ থেকে আশ্বাস দেওয়ার পরও দাবী না মানলে অবরোধের চেয়ে কঠোর কর্মসূচী দেবেন বলে জানান।