ডেস্ক রিপোর্ট
২ নভেম্বর ২০২১, ৬:০০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মাঠ ও মাঠের বাইরের অগোছালো বাংলাদেশ দলের ছন্নছাড়া পারফরম্যান্সের ধারা আর বদলাল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো বাজে ব্যাটিং প্রদর্শনীতে এক শ রানও করতে পারল না মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আবুধাবিতে মঙ্গলবার প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে এটি টাইগারদের চতুর্থ ম্যাচ। টানা তিন ম্যাচে হেরে সেমিফাইনালের পথটা অনেক আগেই কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল। গাণিতিক হিসেবেই কেবল সম্ভাবনা কিছুটা টিকে আছে।
তবে সে জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা ছিল অপরিহার্য। কিন্তু সেই মিশনে মাত্র ৮৪ রানের পুঁজি নিয়ে কেই বা আশা দেখতে পারে।