ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২১, ১২:৪৩ অপরাহ্ণ

বেপরোয়া এনা উঠে গেল মাইক্রোবাসের ওপর

আপডেট টাইম : ডিসেম্বর ২৮, ২০২১ ১২:৪৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক ::  রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে সড়কের বিপরীত পাশের মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

এ ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন