ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২১, ৭:০৭ অপরাহ্ণ

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধের প্রতিবাদ জানালেন ড. কামাল হোসেন

আপডেট টাইম : এপ্রিল ২৬, ২০২১ ৭:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সোমবার গণফোরামের সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি প্রতিবাদ করেন।

বিবৃতিতে কামাল হোসেন বলেন, করোনায় যেখানে মৃত ও শনাক্তের হার দেশে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, সেখানে ভ্যাকসিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেয়া যায় না। শুধু মাত্র ‘সিরাম’ একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা কি সঠিক হয়েছে কি না সে প্রশ্নও তোলেন তিনি।

বিবৃতিতে কামাল হোসেন বলেন, ভ্যাকসিন নাই অক্সিজেন নাই, পর্যাপ্ত করোনা টেস্ট কিংবা চিকিৎসার ব্যবস্থা নাই। বাংলাদেশের মতো জনবহুল দেশে এটা কত বড় বিপর্যয় বয়ে আনতে পারে সরকার মনে হয় এটা ঠিকমতো বুঝে উঠতে পারেনি।’

তিনি বলেন, আমরা করোনার আক্রমণ থেকে জনগণকে রক্ষার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। অতিসত্বর করোনার ভ্যাকসিন সংগ্রহ ও জনগণের মধ্যে পুরোদমে টিকা প্রদানের দাবি জানাচ্ছি।

শেয়ার করুন