ডেস্ক রিপোর্ট

১৬ ডিসেম্বর ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ

বিজয়ের ৫০ বছরেও মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পায় নাই: ছাত্র ইউনিয়ন

আপডেট টাইম : ডিসেম্বর ১৬, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মুক্তিযুদ্ধের আদর্শে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বিজয়ের ৫০ বছরে জাতীয় পতাকার মিছিল করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

আজ (১৬ ডিসেম্বর ২০২১) বেলা ৩টায় জাতীয় শহীদ মিনার থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি জাতীয় পতাকার মিছিল শুরু হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হয় এবং মিছিল পরবর্তী একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু।

সভাপতির বক্তব্যে মোঃ ফয়েজ উল্লাহ বলেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আজ সাধারণ মানুষের জান মারের নিরাপত্তা নাই, কথা বলার স্বাধীনতা নাই, উন্নয়নের নামে প্রতিনিয়ত সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে যাচ্ছে এই সরকার। মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে সরকার আজ মৌলবাদীদের আস্কারা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এক দিকে আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী পালন করছে, অন্যদিকে সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট ডাকাতির মহোৎসব। এভাবে মানুষের অধিকার হরন করে কোন রাষ্ট্র চলতে পারেনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানহীন শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা খাতের বেহাল দশা,সবমিলিয়ে মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে। এটা কোন বিজয় হতে পারেনা, এই দুর্দশা থেকে মানুষের মুক্তি মিললে তবেই আমাদের প্রকৃত বিজয় অর্জিত হবে। সেই মুক্তি অর্জনের লক্ষ্যে ছাত্র ইউনিয়ন তার লড়াই সংগ্রাম পরিচালনা করবে।”

শেয়ার করুন