ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২১, ১:৪৪ অপরাহ্ণ

রাজধানীতে চলাচল বাড়ছে, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

আপডেট টাইম : এপ্রিল ২৬, ২০২১ ১:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কঠোর বিধিনিষেধের সময়সীমা যতোই শেষ হচ্ছে, রাজধানীর সড়কগুলোতে সাধারণ মানুষ ও যান চলাচল ততোই বাড়ছে। আর মার্কেট-শপিংমল খুলে দেয়াকে অন্যতম কারণ মনে করা হচ্ছে।

গণপরিবহণের পরিবর্তে বিভিন্ন যানবাহনে একসাথে অনেক মানুষ চলাচল করায় খরচ বাঁচলেও, স্বাস্থ্যবিধি থাকছে উপেক্ষিত। যারা নিজেরা একা যাতায়াত করছেন বিভিন্ন পরিবহণে, তাদের গুনতে হচ্ছে বাড়তি খরচ।

এমন অবস্থায় সরকারের নির্দেশ অনুযায়ী বেশকিছু প্রতিষ্ঠান কর্মীদের জন্য নিজস্ব পরিবহণের ব্যবস্থা করেছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ই এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার। তবে তার ধারাবাহিকতা চলে ১৩ই এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ই এপ্রিল থেকে দ্বিতীয় দফয় কঠোর বিধিনিষেধ দেয়া হয়, যা চলে ২১শে এপ্রিল পর্যন্ত। এর পর ২২শে এপ্রিল থেকে আরো এক সপ্তাহ কঠোর বিধিনিষেধের এই মেয়াদ বাড়ানো হয়। ২৮শে এপ্রিল মধ্যরাত পর্যন্ত দেশব্যাপী কঠোর বিধিনিষেধ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

শেয়ার করুন