ডেস্ক রিপোর্ট
৮ ডিসেম্বর ২০২১, ৩:৫৪ অপরাহ্ণ
গাইবান্ধা প্রতিনিধি:: বাসভাড়া ও জ্বালানী তেলের মুল্যবৃৃদ্ধির প্রতিবাদ এবং নিত্যপন্যের দাম কমানোর দাবীতে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ।
সংগঠনের আহবায়ক আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে ও সদস্যসচিব এডভোকেট মোস্তফা মনিরুজ্জামানের সন্চালনায় অনু্ষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণফোরামের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, পরিবেশ আন্দোলনের সাধারন সম্পাদক জিয়াউল হক জনি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্যসচিব মনজুর আলম মিঠু, বাসদ গাইবান্ধা জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি জেলা সম্পাদক মিলন কান্তি সরকার, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাসদ (মার্কসবাদী)র জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্ল্যাহ খোকন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)র জেলানেতা মৃণাল কান্তি বর্মন।
বক্তারা বাসভাড়া ও জ্বালানী তেলের মুল্যবৃদ্ধির তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে বর্ধিত ভাড়া ও মুল্য প্রত্যাহার করার জোর দাবী জানান।
নেতৃবৃন্দ নিত্যপন্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মুল্যবৃৃদ্ধির প্রতিবাদে গন আন্দোলন গড়ে তুলতে জনগনের প্রতি আহবান জানান। তারা গিদারী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সিপিবি জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য জননেতা মিহির ঘোষ, সাদেকুল মাস্টার এবং বাসদ (মার্কসবাদী) নেতা প্রভাষক গোলাম ছাদেক লেবুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করেন।
সহিংসতার সংগে যুক্ত প্রকৃত অপরাধীদের শাস্তি দাবী করেন এবং নিরপরাধ সাধারন মানুষকে হয়রানী না করার জন্য প্রশাসনের প্রতি আহাবান জানান।