ডেস্ক রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:১২ অপরাহ্ণ
অধিকার ড্স্কে:: বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা কমিটির এক সভায় আগামী ৪ (চার) মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার সমন্বয়ক হিসেবে সিপিবি নেতা মিজানুর রহমান বাবুকে মনোনীত করা হয়েছে।
আজ রোববার, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সিপিবি কার্যালয়ে বাম জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলার সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের
সমাজতান্ত্রিক দল বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা সভাপতি মোঃ মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ খুলনা জেলা সম্পাদক ডাঃ সমরেশ রায়, সম্পাদকম-লীর সদস্য কাজী দেলোয়ার হোসেন, আনিসুর রহমান মিঠু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বাসদ নেতা সদস্য আব্দুল করিম, গণসংহতি আন্দোলন খুলনা জেলা নেতা আল আমিন শেখ প্রমুখ।
সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিপিবি নেতা মিজানুর রহমান বাবুকে আগামী ৪ (চার) মাসের জন্য বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার সমন্বয়ক মনোনীত করা হয়।