ডেস্ক রিপোর্ট

৩০ নভেম্বর ২০২১, ৮:৩৭ অপরাহ্ণ

ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা বিসিবি’র

আপডেট টাইম : নভেম্বর ৩০, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন সাকিব ও তাসকিন।

ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে ছিলেন না তাসকিন। খেলতে পারেননি সাকিব আল হাসানও। আর প্রথমবারের মতো টাইগার টেস্ট দলে ডাক পেয়েছেন নাঈম শেখ। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে ব্যর্থ টাইগার টপ-অর্ডার ব্যাটাররা। যে কারণে আস্থা নাঈম শেখের ওপর। প্রথমবারের মতো ডাক পেলেন এই ওপেনার।

নতুন মুখ নাঈম শেখ জাতীয় দলের হয়ে ৩২টি টি-টোয়েন্টি আর ২টি ওয়ানডে ম্যাচ খেলার পর টেস্টে অভিষেকের অপেক্ষায়।

মুমিনল হকের নেতৃত্বে দলের বাকি সদস্যরা হলেন-সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান, খালেদ আহমেদ ও শহীদুল ইসলাম।

শেয়ার করুন