ডেস্ক রিপোর্ট

২৫ এপ্রিল ২০২১, ২:৩৩ অপরাহ্ণ

গৃহশ্রমিকসহ সকল শ্রমজীবী নারীর জন্য খাদ্য ও স্বাস্থ্য নিশ্চিতের দাবি

আপডেট টাইম : এপ্রিল ২৫, ২০২১ ২:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

রংপুর প্রতিনিধি:: করোনা মহামারী সময়ে গার্মেন্টস শ্রমিক, গৃহশ্রমিকসহ সকল শ্রমজীবী নারীর জন্য খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, এনজিও ঋণ মওকুফ ও মহাজনী সুদী কারবার বন্ধসহ ৬ দফা দাবীতে রংপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

আজ রোববার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলার পক্ষ থেকে ৬ দফা দাবীতে স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি পেশ করা পূর্বে জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন করে সংগঠগনটির নেতা-কর্মীরা।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন সহকারী কমিশনার (ভূমি)।

শেয়ার করুন