ডেস্ক রিপোর্ট

১১ নভেম্বর ২০২১, ১:২৫ অপরাহ্ণ

টেকনাফে ঝুপড়িঘরে বন্য হাতির আক্রমণ, কিশোরীর মৃত্যু

আপডেট টাইম : নভেম্বর ১১, ২০২১ ১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কক্সবাজারের টেকনাফে বন্য হাতির আক্রমণে সিফা আক্তার নামে (১৩) এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবেশকর্মী জালাল উদ্দিন জানান, বুধবার রাতে কয়েকটি হাতি দক্ষিণ শিলখালী পাহাড়ি এলাকায় নেমে এসে বাড়িঘর ও গাছপালা ভাঙচুর করে। এ সময় স্থানীয় নুর মোহাম্মদের বাড়ি ভাঙচুর করলে তার ১৩ বছরের মেয়ে সিফার মৃত্যু হয়।

শিলখালী বন কর্মকর্তা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ১২টার দিকে বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এলাকার লোকজনের ধাওয়া খেয়ে হাতিগুলো দক্ষিণ শিলখালীর মৃত নুর মোহাম্মদের বাড়িঘর ভাঙচুর করে। এ সময় হাতির আক্রমণে তার মেয়ে সিফার মৃত্যু হয়।

শেয়ার করুন