ডেস্ক রিপোর্ট
৭ নভেম্বর ২০২১, ৪:২২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আবাসন সংকট নিরসন, হল দখল-সিট বাণিজ্য বন্ধ, স্বল্পমূল্যে মানসম্মত খাবার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন অনুষ্ঠিত।
আজ রোববার (০৭ নভেম্বর) বেলা ১১ টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাবি শাখার আহ্বায়ক রিদম শাহরিয়ারের সঞ্চালনায় বক্তারা বলেন, বর্তমান যে সিনেট-সিন্ডিকেট রয়েছে তা অবৈধ কারণ সেখানে কোনো ছাত্র প্রতিনিধি নেই তাই আগামী সিনেট-সিন্ডিকেট ও শিক্ষক সমিতির নির্বাচনের আগেই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
বক্তারা আরও বলেন, আমরা বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে, ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা হল দখল-সিট বাণিজ্য মেতে উঠেছে। এখানে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ ত করেই নি উপরন্তু নানাভাবে তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমরা এই ব্যর্থ প্রশাসনের পদত্যাগ চাই।
বক্তারা ক্যাম্পাসের মেয়েদের হলের চলমান সান্ধ্য আইনের ও বাতিল চান।