ডেস্ক রিপোর্ট

৪ নভেম্বর ২০২১, ১:২৪ পূর্বাহ্ণ

জাবিতে চলছে তিনদিনব্যাপি চলচ্চিত্র উৎসব

আপডেট টাইম : নভেম্বর ৪, ২০২১ ১:২৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্ত্বরে চলছে তিনদিনব্যাপি চলচ্চিত্র উৎসব “উইন্ড অব নভেম্বর”। ৩ নভেম্বর শুরু হওয়া এই চলচ্চিত্র উৎসবের প্রথমদিন ‌আকালের সন্ধানে’ পর্দশনী। ৪ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ‌‌‌‌‌‌হিরালাল’ এবং ৫ নভেম্বর সন্ধ্যা ৬ টায় ‌স্টপ জেনোসাইড, জুবায়ের ও সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর, এবং, আদম সুরত প্রদর্শনী হবে।

চলচ্চিত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক-কায়েস মাহমুদ বলেন, চলচ্চিত্র আন্দোলন প্রতিরোধের স্পর্ধায় সংস্কৃতি এই স্লোগান নিয়ে দু’হাজার চার সালে গঠিত হয় চলচ্চিত্র আন্দোলন। আমরা চিরকাল বলতে চেয়েছি আমাদের সময় এবং মানুষের কথা। এখন এক বিচ্ছিন্ন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। চূড়ান্ততম নিপীড়নের ভেতর আমরা আমাদের সব কয়টা উপায়ে মাথা তুলতে চাই, ছড়িয়ে দিতে চাই নভেম্বরের বাতাস। জানান দিতে চাই কী হয়েছিলো ১৯১৭ এর ৭ নভেম্বরে, আর কেমন দিন ছিলো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’হাজার উনিশের ৫ নভেম্বর। এই উপলক্ষে চলচ্চিত্র আন্দোলনের উদ্যোগে তিন দিন ব্যাপি চলচ্চিত্র উৎসব “উইন্ড অব নভেম্বর” এর আয়োজন।

 

শেয়ার করুন