ডেস্ক রিপোর্ট

২২ এপ্রিল ২০২১, ১০:৩৮ অপরাহ্ণ

৯ বছরের মধ্যে কার্বন নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনবে যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : এপ্রিল ২২, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। দুইদিনের জলবায়ু বিষয়ক ভার্চুয়াল সম্মেলনের শুরুতেই ৯ বছরের এই লক্ষ্যমাত্রার কথা জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে কোন কার্যকর ব্যবস্থা না নেয়ার ফল ভোগ করছি আমরা। বিজ্ঞানীরা বলছেন, এই দশকেই যা করার করতে হবে। সবচেয়ে খারাপ পরিণতি এড়াতে তাই দশকশেষের মধ্যেই কার্বন নিঃসরণ অর্ধেক করে ফেলবো আমরা। এ লক্ষ্যে সারা যুক্তরাষ্ট্রেই কাজ চলছে। ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক খাতকে কার্বনমুক্ত করার বাইডেনের যে পরিকল্পনা, তাতে এই লক্ষমাত্রা একটি মাইলফলক। বৈশ্বিক উষ্ণতা কমাতে না পারলে, পৃথিবীজুড়ে খরা, বন্যা, ঘর্ণিঝড়,দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ আরো বেড়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

সম্মেলনে অংশ নিয়ে জাতিসংঘ মহাসচিত আন্তোনিও গুতেরেস, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেন। আর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান, কয়েক বছরের মধ্যেই জ্বালানি উৎপাদনে কয়লার ব্যবহার উল্লেখযোগ্যহারে কমিয়ে আনা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনা পরবর্তী বিশ্বের অর্থনৈতিক পরিকল্পনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রকৃতিনির্ভর টেকসই জীবনযাপন গুরুত্বপূর্ণ।

সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ২০৩০ সালের মধ্যে তার দেশে কার্বন নিঃসরণ অর্ধেক করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছেন , ২০৩০ সালের মধ্যে তার দেশ কার্বন নিঃসরণ ৪৬ শতাংশ কমাবে ।

শেয়ার করুন