ডেস্ক রিপোর্ট

১৬ সেপ্টেম্বর ২০২১, ৯:২৮ অপরাহ্ণ

জয়পুরহাটে শ্রমিক ফ্রন্টের কমিটি গঠন, আহ্বায়ক সামিউল ও সদস্য সচিব তৌহিদুল

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট:: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জয়পুরহাট জেলা কমিটির কর্মীসভা জয়পুরহাট জেলা বাসদ অফিসে অনুষ্ঠিত হয়। কর্মীসভা থেকে সামিউল ইসলাম বাবু কে আহ্বায়ক এবং তৌহিদুল ইসলাম তহিদ কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কাউন্সিল কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় জয়পুরহাট জেলা বাসদ অফিসে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৯ সদস্য বিশিষ্ট কাউন্সিল কমিটি ঘোষণা করেন জয়পুরহাট জেলা বাসদ আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ।

এ সময় জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক সামিউল ইসলাম বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বাসদ আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজ, জেলা বাসদ সদস্য উৎপল দেবনাথ, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।

এ সময় বাসদ নেতা ওয়াজদের পারভেজ বলেন, বাংলাদেশে ৬ কোটি ৩৫ লক্ষ শ্রমিক। করোনাতেও থামেনি তাদের কাজ। শ্রমিকদের জন্যই সরকারি হিসাবে মাথাপিছু আয় ২ হাজার ৪৬ ডলার। সে হিসেবে ৫ জনের একটি পরিবারের মাসিক আয় হয় ৭১ হাজার ৬০০ টাকার বেশি। কিন্তু কোন শ্রমিক পরিবার মাসিক এই আয় করতে পারে? সরকার বলছে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। কিন্তু শ্রমিকের মজুরী মধ্যম আয়ের দেশের মতো নয়। একদিকে করোনার আঘাত অন্যদিকে মালিকের শোষণ, শ্রমিকের জীবন দু:খ বাড়িয়ে দিচ্ছে। পুঁজিবাদী সমাজ মালিকের মুনাফার স্বার্থে শ্রমিক ঠকায়, খাদ্যে আর ঔষধে ভেজাল দেয়, দাম বাড়ায়, মানুষের বিবেক মনুষ্যত্ব নষ্ট করে। শ্রমিকেরা যেন একত্রিত হতে না পারে সেজন্য সচেষ্ট থাকে। এই নিষ্পেষনের চক্র ভাঙার লড়াই শক্তিশালী করতে ও শ্রমিক আন্দোলনে বিপ্লবী ধারা তৈরি করতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টকে আরও শক্তিশালী করতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরী, গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নির্ভীকভাবে লড়ছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা তথা সমাজব্যবস্থার পরিবর্তন করে শ্রমিকের মুক্তি আনবে।

শেয়ার করুন