ডেস্ক রিপোর্ট

১২ সেপ্টেম্বর ২০২১, ৫:১২ অপরাহ্ণ

ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২, ২০২১ ৫:১২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  ইরাকের উত্তরাঞ্চলে মার্কিন ঘাঁটির কাছে অবস্থিত ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কুর্দির নিরাপত্তা কর্মকর্তারা।

শনিবার বিমানবন্দরের কাছে তিনটি রকেট আঘাত করে বলে প্রাথমিকভাবে জানানো হয়। কুর্দির সন্ত্রাসবিরোধী বাহিনী আরেক বিবৃতিতে বলে, বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় তারা অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছে।

এর আগেও গত বছর বেশ কয়েকবার ইরবিল বিমানবন্দরে সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন