ডেস্ক রিপোর্ট

৩ সেপ্টেম্বর ২০২১, ৮:২০ অপরাহ্ণ

বানিয়াচংয়ে হত্যা মামলার আসামি সহ ৬ জন গ্রেফতার

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২১ ৮:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

তৌহিদুর রহমান পলাশ, হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে ৫ আসামী ও শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ১ আগামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

তারা হলেন নখলার আব্দা গ্রামের মৃত সাদী মোহাম্মদের পুত্র দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী টেনু মিয়া, দৌলতপুর গ্রামের খুশিদ মিয়ার পুত্র দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী শওকত মিয়া, রাজাপুর গ্রামের মাদক ব্যবসায়ী দেবরাজ রবিদাসের পুত্র গমা রবিদাসসহ ঐ সময়ে আরও ২জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।

এছাড়াও হোসেন আহমদ হত্যা মামলার প্রধান আসামী উপজেলা সদরের প্রথমরেখ মহল্লার মৃত আবুল হোসেনের পুত্র সেলু মিয়াকে মৌলভীবাজারের সদর থানাধীন শেরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান এলাকায় শান্তি বজায় রাখতে ও এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা, মারামারিসহ মাদক নির্মুলে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন