ডেস্ক রিপোর্ট

১১ আগস্ট ২০২১, ১০:৫৯ অপরাহ্ণ

বিভিন্ন দাবিতে হবিগঞ্জে বাসদ (মার্কসবাদী)’র বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : আগস্ট ১১, ২০২১ ১০:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি:: ১৮ উর্ধ্ব সবাইকে অবিলম্বে করোনার টিকা প্রদান, হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা করা, প্রয়োজনীয় ডাক্তার, নার্স ও স্টাফ নিয়োগ, প্রত্যেক জেলায় করোনা টেস্ট ল্যাব স্থাপন, হাসপাতালে বিনামূল্যে সকল রকমের টেস্ট করা, গণবিরোধী স্বৈরাচারী দূর্নীতিবাজ সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবীতে বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জে সমাবেশ করেছে।

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাসদ(মার্কসবাদী) হবিগঞ্জ জেলার উদ্যোগে আজ বুধবার, ১১ আগস্ট সকাল ১১ টা ৩০ মিনিটে হবিগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গনে শারীরিক সুরক্ষা বজায় রেখে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ(মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলার নেতা শংকর শূক্লবৈদ্যের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও আনইজীবী সমিতি হবিগঞ্জ জেলার সাবেক সহসভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট মূরলী ধর দাস, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ জেলার সভাপতি ও সিপিবি হবিগঞ্জ জেলার সাধারন সম্পাদক পীযূষ চক্রবর্তী, ইনাতাবাদ বাসী এম এ আহাদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার নেতা সামছুর রহমান, ইসমাঈল হোসেন মিন্টু মিয়া, আমীর মহসিন, আব্দুল মালেক, ছাত্র ফ্রন্ট নেতা বাপ্পন পাল, শ্রী প্রসাদ চৌহান, আরিফ আহমেদ প্রমূখ।

সমাবেশে বক্তাগণ বলেন- হবিগঞ্জ জেলার 22 লক্ষ মানুষের চিকিৎসার একমাত্র শেষ ভরসার স্থল হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল, আজ ডাক্তার, নার্স ও স্টাফ সংকটে মানুষ চিকিৎসা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছে। করোনার টিকা নিয়ে সরকার বিভিন্ন টালবাহানা করছে। অবিলম্বে 18 বছর উর্ধ্ব সকল নাগরিককে করোনার টিকা দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

জেলা পর্যায়ে করোনা টেস্ট ল্যাব না থাকায় পর্যাপ্ত টেস্ট করা যাচ্ছে না।বক্তাগণ উপরোক্ত সংকট নিরসনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন