ডেস্ক রিপোর্ট

২৭ জুলাই ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

চীনা কমিউনিস্ট পার্টির উপহার পেল জাসদ

আপডেট টাইম : জুলাই ২৭, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চীনা কমিউনিস্ট পার্টির কাছ থেকে উপহার হিসেবে ১০ হাজার সার্জিক্যাল মাস্ক ও ২০টি ইনফারেড থার্মোমিটার পেয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় চীনা দূতাবাসে জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জসিম উদ্দিনের কাছে এসব উপহার সামগ্রী তুলে দেন চীনা দূতাবাসের কর্মকর্তা মি. ফেং।

দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, করোনা সংক্রমণ মোকাবিলা স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি দলীয় নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। এজন্য কমিউনিস্ট পার্টি অব চায়নার আন্তর্জাতিক বিভাগ- ঢাকার চীনা দূতাবাসের মাধ্যমে জাসদকে ১০ হাজার মাস্ক ও ২০টি ইনফারেড থার্মোমিটার উপহার হিসেবে পাঠিয়েছে।

শেয়ার করুন