ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ

কুলাঘাট সীমান্তে ফেন্সিডিলসহ কলেজ শিক্ষক গ্রেফতার

আপডেট টাইম : এপ্রিল ১৬, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: লালমনিরহাটের কুলাঘাট সীমান্তে ভারতীয় ফেন্সডিলসহ কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীনকে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে লালমনিরহাটের কুলাঘাট সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

গ্রেফতার জাহাঙ্গীর আলম শাহীন লালমনিরহাট সদরের দালালটারি গ্ৰামের আব্দুস ছালাম ছেলে। তিনি আদিতমারী মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

বিজিবি সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার কুলাঘাট সীমান্তবর্তী এলাকায় আসা-যাওয়া করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার রাতে সীমান্তে এসে তিনি বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। এসময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করে বিজিবি।

বিজিবি সদস্যরা আরও জানান, এর আগে দুইবার মোঘলহাট ক্যাম্পে আটক হয়েছিলেন তিনি। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

আটক সাংবাদিক শাহীন দাবি করেন, তার কাছে কোনো মাদক ছিল না। পেশাগত দায়িত্ব পালন করতে সীমান্তে এসেছিলেন তিনি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শাহীনের বিরুদ্ধে বিজিবি সদস্যরা মাদকদ্রব্য আইনে মামলা করেছে।

শেয়ার করুন