ডেস্ক রিপোর্ট

১১ ফেব্রুয়ারি ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ

বানিয়াচংয়ে বিপুল পরিমান চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১, ২০২২ ৭:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুন

তৌহিদুর রহমান পলাশ :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথক পৃথক অভিযানে ৩ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

এ সময় তাদের বাড়িতে অভিযান চালিয়ে ৬’শ লিটার চোলাই মদ, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গভীর রাতে থানা পুলিশের অভিযানে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই এলাকার ধুলিয়া গ্রামের আকল মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী জুনায়েদ মিয়া (২৫) ও একই এলকার শান্তিনগর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র
গাঁজা ব্যবসায়ী শাহনুর মিয়া (৪৫) এবং উপজেলার করচা গ্রামের গৌর সুন্দর বৈষ্ণব এর পুত্র মাদক ব্যবসায়ী গোবিন্দ বৈষ্ণব (৪৬) কে ৬’শ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন