ডেস্ক রিপোর্ট

১৭ জুলাই ২০২১, ৭:২৪ অপরাহ্ণ

কিউবার সরকার ও জনগণের সংহতি জানিয়ে বগুড়ায় সমাবেশ

আপডেট টাইম : জুলাই ১৭, ২০২১ ৭:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি:: সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রের প্রতিবাদে, কিউবার বিপ্লবী জনগন ও সরকারের সমর্থনে বগুড়া বাসদের উদ্যোগে সংহতি সমাবেশ।

আজ শনিবার (১৭ জুলাই ২০২১) বিকেল ৫ টায় বগুড়ার সাতমাথায় এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ বগুড়া জেলা আহবায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু।

বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নূরী, শ্যামল বর্মন। সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা সদস্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন।

সভাপতির বক্তব্যে অ্যাড. সাইফুল ইসলাম পল্টু বলেন, ‘১৯৫৯ সালে কিউবার বিপ্লবের পর থকেইে মার্কিন সাম্রাজ্যবাদ সমাজতান্ত্রিক কিউবাকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মাত্র ৯০ মাইল দূরে দ্বীপ রাষ্ট্র কিউবায় ফিদেল ক্যাস্ত্রো ও চেগুয়েভারার নেতৃত্ব যখন সকল সাম্রাজ্যবাদী রক্তচক্ষু উপক্ষো করে এগিয়ে চলছে তখন থেকেই কিউবার প্রবাদ প্িরতম নেতা ফিদেল ক্যাস্ত্রোকে ৬৩৮ বার হত্যা প্রচেষ্টা চালিয়ে র্ব্যথ হয়েছে। কিউবাকে দুর্বল এবং ধ্বংস করার লক্ষ্যে ৬০ বছর ধরে অর্থনৈতিক অবরোধ জারি রেখেছে। এর মধ্যেও সমাজতান্ত্রিক কিউবা সে দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, আবাসনসহ মৌলিক অধিকার নিশ্চিত করেছে। সেই সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিনী সাম্রাজ্যবাদ ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ তিনি সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিনী সাম্রাজ্যবাদের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে সকল সাম্রাজ্যবাদী চক্রান্তের প্রতিবাদে বিশ্ববিবেক সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

সাইফুজ্জামান টুটুল বলেন, ’বর্তমানে যখন গোটা বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত তখনও কিউবার চিকিৎসকরা নিজ দেশের গন্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা চিকিৎসা সহায়তা নিয়ে এগিয়ে গিয়েছে। জ্ঞান বিজ্ঞানের উৎর্কষ সাধনের ফলশ্রæতিতে কিউবার চরম অর্থনৈতিক সংকটরে মধ্যে ৪টি করোনা ভ্যাকসিন নিজস্ব উদ্যোগে আবিষ্কার করে নাগরিকদের সুরক্ষা দিয়েছে।

করোনা সংক্রমণের ফলে সারা পৃথিবীর র্অথনীতি যখন পর্যুদস্তু, পৃথিবীর দেশসমূহের পারস্পারিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধি করা দরকার তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর অবরোধ আরও কঠোর করে কিউবার জনগণের খাদ্যসহ নিত্য পণ্য সামগ্রীর সংকটকে বাড়িয়ে তুলেছে। অপর দিকে নতুন ষড়যন্ত্র হিসেবে কিউবার অভ্যন্তরে মার্কিন দালাল তৈরি করে তাদের মাধ্যমে তথাকথিত স্বাধীনতার দাবি জানিয়ে প্রতিবিপ্লব সংঘটিত করার অপপ্রয়াস চালাচ্ছে।’

অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার সরকারকে জনগণের দাবির কথা শোনার পরামর্শ দিচ্ছে অথচ ফিলিস্তিন, ইরাক, সোমালিয়ার কান্না কি শুনছেন? মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের শান্তিকামী, গণতন্ত্রপ্রিয় জনগণ কিউবার উপর অন্যায়ভাবে চাপিয়ে দেয়া অবরোধ প্রত্যাহারের দাবি করছে তা কি বাইডেন সাহবেরে কানে পৌঁছাচ্ছে না? এমন কি তাদের নিয়ন্ত্রিত জাতিসংঘের সাধারণ পরিষদের ১৮৪ এবং ১ ভোটের ব্যবধানে অবরোধ প্রত্যাহারের বিষয়ে রিজুলেশন করার পরও তা উপক্ষো করে অবরোধ বহাল রেখে মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের চ্যাম্পিয়ন হওয়ার ভান করছে।

নেতৃবৃন্দ সমাজতান্ত্রিক কিউবার বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্বের সকল শান্তিপ্রিয়-গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার প্রতিবাদ জানানো এবং কিউবার উপর থেকে অবরোধ প্রত্যাহারের জোর দাবি জানানোর আহ্বান জানান।

শেয়ার করুন