ডেস্ক রিপোর্ট

১৫ জুলাই ২০২১, ৯:০৬ অপরাহ্ণ

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ৮ কি.মি. যানজট

আপডেট টাইম : জুলাই ১৫, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বরপা, রূপসী, কাঞ্চন, ভুলতায় সরেজমিনে গিয়ে এ যানজটের চিত্র দেখা গেছে।

যানজটের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

যানজটের অন্যতম কারণ হিসেবে ঈদকে সামনে রেখে যত্রতত্র গাড়ি উঠানামা, নিয়ম না নেমে গাড়ি চলাচলসহ রাস্তার পাশে মালবাহী ট্রাক থামিয়ে রাখার কারণে যানজটের সৃষ্টি হয় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে জানা যায়, আজ ১৫ জুলাই থেকে সারাদেশে গণপরিবহন চলাচল শুরু করেছে। ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। গণপরিবহনগুলো নিয়ম ভেঙে বেপরোয়া চলাচল, যত্রতত্র যাত্রী উঠানামার কারণে যানজট আটকে রয়েছে।

আবার কোনো কোনো বাস যত্রতত্র যাত্রী উঠাতে-নামাতে দেখা গেছে। আটকে যাচ্ছে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। এতে করে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনগুলো আটকে রয়েছে।

অল্প সময়ের জন্য যানবাহন আটকে থাকলে মুহূর্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যায়। যানজটের কারণে এক ঘণ্টার পথ যেতে সময় লাগছে ৩ ঘণ্টা।

গোলাকান্দাইল এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মাহমুদ বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গাউছিয়া থেকে গাড়িতে উঠি। দুই ঘণ্টা ধরে গাড়ি থেমে আছে এখনো এক কিলোমিটারও যেতে পারিনি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশকেও তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় না।

গাউছিয়া এলাকার বাসিন্দা সোহেল মিয়া বলেন, চিটাগাংরোড থেকে গাড়িতে উঠেছি গাউছিয়ার যাওয়ার জন্য কাচঁপুর থেকে যানজট শুরু হয়েছে। দুই ঘণ্টায় মাত্র বরাবোতে পৌঁছেছি। যানজটের কারণে এখনো আটকে আছি। যানজট কখন শেষ হবে আর কখন বাড়ি যাবো।

কাচঁপুর হাইওয়ে থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে গাড়ি চালকরা নিয়ম ভঙ্গ করে চালানোর কারণেই যানজট সৃষ্টি হচ্ছে।

শেয়ার করুন