ডেস্ক রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: নারীদের জন্য সুন্দরী প্রতিযোগিতার বদলে বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে বুরকিনা ফাসো। জাতীয় এ প্রতিযোগিতায় নারীদের বিজ্ঞানের জ্ঞান প্রদর্শনের সুযোগ দেওয়া হয়।
গত জুনে বুরকিনা ফাসো সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে। ওই সময় জানানো হয়, এ ধরনের প্রতিযোগিতার জন্য নতুন নীতি নির্ধারণ করা হবে। যার লক্ষ্য হলো বুরকিনা ফাসোর সাংস্কৃতিক পরিচয়, সামাজিক নীতি এবং মানবিক সম্মান রক্ষা করা।
সুন্দরী প্রতিযোগিতা স্থগিতের দুই মাস পর দেশটির সরকার হাকিলি মুসো নামে নারীদের জন্য বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এরমাধ্যমে দেশটিতে থাকা নারীদের বিজ্ঞানের জ্ঞানকে স্বীকৃতি ও তাদের পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়েছে।
এই প্রতিযোগিতায় ৮৪ জন নারী গণিত, পদার্থ ও রসায়নে প্রতিযোগিতা করেন। বিজয়ীদের অর্থ পুরস্কার ও স্কলারশিপ দেওয়া হয়।
দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরে বিজয়ীদের সঙ্গে পরবর্তীতে দেখা করেন। এ সময় তিনি তাদের জ্ঞানের প্রশংসা এবং এগুলো কাজে লাগানোর আহ্বান জানান।
সূত্র: আফ্রিকা ওয়ার্ল্ড