ডেস্ক রিপোর্ট

৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

জয়ের মালা পরেই ফেরদৌসের কর্মসূচি ঘোষণা

আপডেট টাইম : জানুয়ারি ৮, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা বেসরকারিভাবে প্রতীকে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে জয় পেয়েছেন তিনি। আর জয় লাভ করেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ফেরদৌস।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন ফেরদৌস।

শুধু তাই নয়, সেখানে কার্যক্রম শেষে নিজ হাতে নির্বাচনী এলাকার পোস্টার অপসারণ করবেন ফেরদৌস।

নির্বাচনে বিপুল ভোটে জেতার পর গণমাধ্যমে ফেরদৌস বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সব ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই আমি। আশা করছি, পাশে থাকবেন আপনারা।

রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে ঢাকা-১০ আসন। এই আসনে ফেরদৌসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ন্যাশনাল পিপলস পার্টির কে. এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

শেয়ার করুন