ডেস্ক রিপোর্ট

৬ নভেম্বর ২০২৩, ১:০১ পূর্বাহ্ণ

জাসদ সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুজ্জামান চৌধুরী আর নেই

আপডেট টাইম : নভেম্বর ৬, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাসদ সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুজ্জামান চৌধুরীর আর নেই। তিনি রোববার (৫ নভেম্বর) রাত ১১ টা ৩৫ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী অধিকার বিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সিলেট জেলা ও মহানগর জাসদের পাঠানো এক যৌথ বিজ্ঞপ্তিতে এক শোকবার্তায় জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাসদ সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুজ্জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ, জেলার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী ও মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাসদ সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুজ্জামান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় এনামুজ্জামান চৌধুরীর মৃত্যুতে প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, তিনি জাসদের রাজনীতির জন্য সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন।

জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জাসদ সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুজ্জামান চৌধুরীর জানাজা আগামীকাল সোমবার (৬ নভেম্বর) বাদ জোহর শাহজালাল (রঃ) দরগা মসজিদে এবং সংলগ্ন গোরস্তানে দাফন সম্পন্ন হবে।

শেয়ার করুন