ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ

শহীদ জুয়েল-মুনির-তপন বার বার আত্মদানে অনুপ্রানিত করবে : লোকমান আহমদ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর ঘাতক জামাত শিবির চক্রের সন্ত্রাসী হামলার শিকার হয়ে খুন হওয়া জাসদ সমর্থিত ছাত্রলীগের তিন অকোতভয় বীর শহীদ মুনির -তপন-জুয়েল স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ বলেন, শহীদ মুনির-তপন-জুয়েল আমাদের প্রাণের স্পন্দন- বিপ্লবের স্পন্দন। মুক্তিযোদ্ধের চেতনার আলোকে বাংলাদেশ নির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বার বার আত্মদানে অনুপ্রানিত করবে শহীদ মুনির-তপন-জুয়েল।

লোকমান আহমদ দাবী করেন অবিলম্বে যুদ্ধাপরাধী ঘাতক জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং ঘাতক জামাত-শিবির চক্র কর্তৃক শহীদ মুনির-তপন-জুয়েলসহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা মামলার পূনঃতদন্ত পূর্বক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ঘাতকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা কতৃক আয়োজিত স্মরণ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী, শাহজাহান জুবেরী, জাতীয় যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি সুকান্তা ভট্টাচার্য, মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হক চৌধুরী প্রমূখ।

নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনু্ষ্ঠিত স্মরণ সভার শুরুতে শহীদদের প্রতিকৃতিতে জাসদ ও যুব জোটের পক্ষ থেকে শ্রদ্ধ্যার্ঘ্য অর্পণ করা হয় এবং এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে শ্রদ্ধ্যা জানানো হয়।

শেয়ার করুন