ডেস্ক রিপোর্ট

১৮ মে ২০২১, ৫:২৬ অপরাহ্ণ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় নারীমুক্তি কেন্দ্রের নিন্দা-ক্ষোভ

আপডেট টাইম : মে ১৮, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক বিবৃতিতে সোমবার পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সাংবাদিক রেজিনা ইসলামকে হেনস্তা ও মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য অধিদপ্তরে যান। সেখানে তাকে পাঁচ ঘন্টা আটকে রেখে হেনস্তা করা হয় এবং পরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে যে সকল প্রতিবেদন তৈরী করেছেন তাতে দেশে ও বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বিধায় এভাবে বাধা প্রদান করা হয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি, এই ঘটনার সাথে যুক্ত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি করেন।

শেয়ার করুন