ডেস্ক রিপোর্ট

২৪ জুলাই ২০২৩, ৯:২৪ অপরাহ্ণ

গাইবান্ধায় বাসদ(মার্কসবাদী)’র পথসভা অনুষ্ঠিত

আপডেট টাইম : জুলাই ২৪, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাসদ(মার্কসবাদী) গাইবান্ধা জেলার উদ্যোগে আজ ২৪ জুলাই ২৩ সকাল ১১ পুরাতন বাজার মোড়, ব্রিজরোডে ও পৌর শহীদ মিনার মোড় ও দাস বেকারির মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

দলের জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা আরো বলেন,‘‘সিন্ডিকেটের কারসাজি বন্ধে সরকারের ব্যর্থতায় সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে।মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জোরদার গণআন্দোলন না থাকায় সরকারের ইচ্ছাকৃত নির্বিকারত্বের সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।এ অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ,সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার ও সর্বজনীন রেশনব্যবস্থা চালুর দাবিতে জনগণকেই আজ রাজপথে নামতে হবে ।’

সেই সাথে গাইবান্ধা জেলার প্রতিনিয়ত বিদ্যুতের লোড শেডিং লো ভোল্টেজ এর কারনে জনজীবনে অসহনীয় করে তুলছে আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার ব্যঘাত ঘটছে।সেইসাথে দাবী করেন গাইবান্ধা জেলার স্টেডিয়াম পাশে স্বীকৃত ভুমিতে আইটি সেন্টর নয় বধ্যভুমি নির্মানের দাবী ও পৌরসভার পানি, সংকট,ড্রেনেজ ব্যবস্থা নির্মান,মশা নিধনের দাবী জানান।দাবী না মানলে গণ আন্দোলনের ডাক দিবেন গাইবান্ধা বাসীকে সঙ্গে নিয়ে।

শেয়ার করুন