ডেস্ক রিপোর্ট
১৯ জুন ২০২৩, ৫:৪৮ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকার তাকে ‘মোবাইল ফোন’ প্রতীকে ভোট দেবার অনুরোধ জানিয়ে শেষ দিন ব্যাপক প্রচারনা চালিয়েছেন।
সোমবার (১৯ জুন) তিনি দিনভর সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলা, বাগবাড়ী, এতিম স্কুল রোড, বর্ণমালা পয়েন্ট, কালীবাড়ি, করেরপাড়া, হাওলাদার পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় শ্যামলী সরকার তাকে ২১ জুন বুধবার ‘মোবাইল ফোন’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান এবং লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে শ্যামলী সরকার বলেন, ‘অবহেলিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উন্নয়ন সাধিত করাই আমার মূল লক্ষ্য। এই লক্ষ্যে আমি আজীবন কাজ করতে চাই। উন্নয়নের ধারায় আমি নিজেকে সম্পৃক্ত করতে ইচ্ছুক। তাই ২১ জুন আপনারা আমাকে ‘মোবাইল ফোন’ প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন।
তিনি বলেন- আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে সামিল হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্ঠা চালাবো। একটি আধুনিক ও স্মার্ট সিটি বিনির্মাণে কাজ করবো সকল সময়।’
গণসংযোগকালে উপস্থিত ছিলেন- দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, ব্যবসায়ী ও সমাজসেবী এম এ হক কামিল, আবু নোমান মো. আব্দুল্লাহ মাছুম, এমাদ আহমদ, সুদীপ ঘোষ টুটল, বিক্রম ঘোষ, শাহজাহান হোসেন চৌধুরী সাজু, মিজান চৌধুরী, বিকাশ দাস, উজ্জ্বল কুমার ঘোষ, মো. আব্দুস সামাদ, বিমল দত্ত, মাহবুবুর রহমান জুবায়ের, সুমন দেব, রিপন ঘোষ, শিপ্রা ঘোষ, সঞ্জয় ঘোষ বাপন, কিশোরী কিশোরী সংঘের সভাপতি সাগর ঘোষ, ব্যবসায়ী ও সমাজসেবী দেবরাজ ঘোষ, রূপক ঘোষ, জামিল আহমদ. আতাউর রহমান, ফয়সল আবেদিন, অরিত্র ঘোষ উৎস প্রমুখ।