ডেস্ক রিপোর্ট

১৪ জুন ২০২৩, ১০:১৯ অপরাহ্ণ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৯ বছর পূর্তি

আপডেট টাইম : জুন ১৪, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বুধবার (১৪ জুন) বেলা ১১টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শপথ গ্রহণ করা হবে। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়- সমাবেশের পর র‍্যালি শুরু হয়ে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হবে। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একইভাবে জেলা উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ, সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০৪ সালে তৎকালীন ওয়ার্কার্স পার্টির সুবিধাবাদী নেতৃত্বকে প্রত্যাখ্যান করে তখনকার পার্টির পলিটব্যুরোর সদস্য সাইফুল হকের নেতৃত্বে পার্টির গুরুত্বপূর্ণ নেতারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গড়ে তোলেন। ২০০৮ সালে পার্টি নির্বাচন কমিশন থেকে কোদাল মার্কায় নিবন্ধন লাভ করে। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে। ২০১৪ সালে পার্টি নির্বাচন বর্জন করে। ২০১৮ সালে আবারও পার্টি নিজস্ব প্রতীক কোদাল মার্কায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে।

জনগণের গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিতে ২০০৭ সালে গণতান্ত্রিক বাম মোর্চা গঠনে এবং তার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ২০১৮ সালে বাম গণতান্ত্রিক জোট গঠনেও পার্টি অগ্রণী ভূমিকা পালন করে। ২০২২ সালে গণতন্ত্র মঞ্চ গঠনেও পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এখন গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন