ডেস্ক রিপোর্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে। আওয়ামী লীগ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে এ জন্য দলটির সংসদীয় দলের বৈঠকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে এ দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।