ডেস্ক রিপোর্ট

১৭ জানুয়ারি ২০২২, ১১:৫০ অপরাহ্ণ

কমরেড অমল সেনের ১৯তম মৃত্যুবার্ষিকীতে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন

আপডেট টাইম : জানুয়ারি ১৭, ২০২২ ১১:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: উপমহাদেশের কিংবদন্তী কমিউনিস্ট নেতা, তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে আজ সোমবার, ১৭ জানুয়ারি বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে- পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং তৎপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য অরুণা চৌধুরী, খুলনা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান কমরেড এইচ এম শাহাদাৎ, কো-চেয়ারম্যান সমীরণ গোলদার, সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কমরেড এড.নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড কিংশুক রায়, কমরেড নীরজ রায়, কমরেড এস এম চন্দন, যুবনেতা ধীমান বিশ্বাস, জাহাঙ্গীর
হোসেন প্রমুখ।

 

শেয়ার করুন