ডেস্ক রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় একটি চারতলা ভবন হেলে পড়েছে। তবে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনাটি জানাজানি হলে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ভবনটি কখন হেলে পড়েছে সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।