ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

শহীদ কাজী আরেফ আহমদ স্মরণে সিলেটে জাসদের শোকসভা

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: বাঙালি জাতীয়তাবাদী সংগ্রামের নেতা, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম পথিকৃৎ, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, সমাজতান্ত্রিক বিপ্লবী গণআন্দোলনের নেতা, সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, সাম্প্রদায়িকতা বিরোধী গণআন্দোলনের নেতা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐতিহাসিক গণআদালত গঠন ও গণআন্দোলনের অন্যতম পুরোধা রাজনৈতিক হত্যাকান্ডের শিকার জাতীয় শহীদ কাজী আরেফ আহমেদ হত্যা দিবস।

১৯৯৯ সালের এই দিনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুরে জাসদের সন্ত্রাস বিরোধী জনসভা মঞ্চে দক্ষিন-পশ্চিমাঞ্চলে অঞ্চলের চিন্থিত সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলার এককালীন উপজেলা চেয়ারম্যান জননন্দিত নেতা ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসমাইল হোসেন তপসের ও শমসের মন্ডলকে।

জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আজ সন্ধ্যা ৬টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে সিলেট জেলা জাসদ সভাপতি জননেতা লোকমান আহমদের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় জাতীয় বীর শহীদ কাজী আরেফ আহমদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জননেতা লোকমান আহমদ, শহীদ কাজী আরেফ আহমদের সংগ্রামী জীবনের নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা করে বলেন, কাজী আরেফ ও তার সহযোগীদের হত্যা একটি সুস্পষ্ট রাজনৈতিক হত্যাকান্ড, সেই খুনিচক্র এখনও বাংলাদেশকে অস্হিতিশীল করে তোলার, উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার লক্ষে দেশে অনির্বাচিত সরকার-তালেবানি সরকার আনার ষড়যন্ত্রে লিপ্ত, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধী খুনি চক্রকে বাংলাদেশের সমাজ ও রাজনীতি থেকে চিরবিদায় জানানোর মাধ্যমে আমরা শহীদ কাজী আরেফ আহমদ ও তার সহযোদ্ধাদের শ্রদ্ধা ও স্মরণ করতে চাই।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড আবু জাফর, জাসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কে,এ,কিবরিয়া চৌধুরী, মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, মহানগর জাসদের দফতর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী।

শহীদ কাজী আরেফ আহমদের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

শেয়ার করুন