ডেস্ক রিপোর্ট

২৪ ডিসেম্বর ২০২২, ৬:২০ অপরাহ্ণ

জালালপুরে খেলাঘরের নতুন শাখা গঠন

আপডেট টাইম : ডিসেম্বর ২৪, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জালালপুর এলাকায় খেলাঘরের নতুন শাখা আসর গঠন উপলক্ষে আজ শনিবার ২৪ ডিসেম্বর সকাল ১১.৩০ মিনিটে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হাছান বক্ত চৌধুরী কাওসার। জেলা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সহ সভাপতি অধ্যাপক তাপসী চক্রবতী লিপি,খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী,খেলাঘর সিলেট জেলার সম্পাদক সিরাজ উদ্দিন সোরেল।

নতুন খেলাঘর আসরের নাম দেয়া হয় স্বর্ণচাঁপা খেলাঘর আসর। সভাশেষে গীতা রাণী কে আহবায়ক ও হাছান বক্ত চৌধুরী কাওসার কে সদস্য সচিব করে সদস্য স্বর্ণচাঁপা খেলাঘর কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন