ডেস্ক রিপোর্ট

৭ জুলাই ২০২২, ১:২৫ পূর্বাহ্ণ

শিক্ষক হত্যা ও শিক্ষক নির্যাতনকারীদের বিচার দাবিতে সিলেটে বাম জোটের বিক্ষোভ

আপডেট টাইম : জুলাই ৭, ২০২২ ১:২৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যায় জড়িতদের এবং তাদের পৃষ্ঠপোষকদের বিচার দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোটের সিলেট জেলার নেতৃবৃন্দ। একইসাথে আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন ও ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

আজ বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোটের সিলেট জেলা সমন্বয়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি সিরাজ আহমেদ, সিপিবি সিলেট জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যাোতি পাল।

সমাবেশ পরিচালনা করেন বাসদ মার্কসবাদী জেলা সদস্য সঞ্চয় কান্তি দাস।

সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সদস্য ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, ওয়ার্কাস পার্টি(মার্কসবাদী) সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. হরিধন দাস, বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন।

নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যায় জড়িতদের এবং তাদের পৃষ্ঠপোষকদের বিচার দাবি এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন ও ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সিলেটে বাম জোটের বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বিপরীতে সরকার ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত করার লক্ষ্যে সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে চলছে। যার কারণে দেশে একের পর এক ঘটনা সংঘটিত হলেও কোন ঘটনার দুষ্ঠ তদন্ত ও বিচার হয়নি।

বক্তারা নড়াইলে শিক্ষক লাঞ্ছনা ও সাভারে শিক্ষক হত্যায় জড়িতদের এবং তাদের পৃষ্ঠপোষকদের বিচার দাবি করেন।

বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলতে না পারলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার বিপরীতে হাঁটবে।

 

শেয়ার করুন