ডেস্ক রিপোর্ট

১ অক্টোবর ২০২২, ১১:২১ অপরাহ্ণ

“ছায়ামানব” এর উদ্যোগে বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষা সম্পন্ন

আপডেট টাইম : অক্টোবর ১, ২০২২ ১১:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: গত ৩০/০৯/২০২২ তারিখ রোজ শুক্রবার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের আয়োজন করে “ছায়ামানব” নামে একটি মানব কল্যান সংগঠন। সংগঠনটি তৈরি করা হয়েছে স্থানীয় কিছু তরুন – তরুনীদের নিয়ে।

সংগঠনটির নীতি কথা, “পাল্টাবো নিজেকে, পাল্টে দিব বিশ্বকে” এই অভিব্যক্তি কে সামনে রেখে গড়ে উঠেছে। সংগঠনটির দায়িত্বে রয়েছে- আল ইমাজ লিয়ন (উপদেষ্টা),মাহদি উদ্দিন তানজিদ(সভাপতি),সৌম্য পাল (সাধারণ সম্পাদক),নাজমিন আক্তার স্নেহা(সহ-সাধারণ সম্পাদক),ফাহিম আহমদ(সহ সাধারণ সম্পাদক) সহ উঠতি বয়েসের তরুণ-তরুনীরা।

গতকাল বিকাল ৩ ঘটিকা হইতে রাত ৮ ঘটিকা পর্যন্ত মানব সেবার একটি কাজ বিনামুল্যে রক্তের গ্রুপ পরীক্ষা পঞ্চভুজ কোচিং সেন্টার এ সংগঠনটি আয়োজন করে। এতে উপস্থিত ছিল সংগঠন টির সকল সদ্যসবৃন্দ।এ দিন সংগঠনটি ১৭৩ জন মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করিয়ে দেয়। রক্তের গ্রুপ নির্নয়ের কাজটি উক্ত সংগঠনের উপদেষ্টা আল ইমাজ লিয়ন সম্পুর্ণ করেন।

শেয়ার করুন