ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২২, ২:৪০ অপরাহ্ণ

শিবালয়ে শিশু ধর্ষনচেষ্টার প্রতিবাদী সভায় আওয়ামী নেতার বাঁধা

আপডেট টাইম : আগস্ট ২৮, ২০২২ ২:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি : শিবালয়ের কোদালিয়া গ্রামের এক শিশুকে ধর্ষনচেষ্টার প্রতিবাদে সরব এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১০ টায় উপজেলার রুপসা বাজারে আসামী রজ্জব খানের সাজার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শিবালয় উপজেলা ছাত্র ইউনিয়ন।

মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ বলেন, সমাবেশ শুরুর আগেই ঘটস্থলে হাজির হন অভিযুক্তকারীর চাচাত ভাই, উলাইল ইউপির নৌকা প্রতিকের প্রার্থী মান্নান খান। তিনি আমাদের হুমকি ধামকি দেন, তিনি বলেন এ বিষয় নিয়ে মানববন্ধন করলে সবাইকে দেখে নেয়া হবে। পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাধা অতিক্রম করে সমাবেশ চালিয়ে যান।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি ইসমাইল হোসেন, সঞ্চালনা করেন ছাত্রনেতা সাব্বির হোসেন,উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মামুন,স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আবির হোসেন।

শেয়ার করুন