ডেস্ক রিপোর্ট

১৮ আগস্ট ২০২২, ৩:৫০ অপরাহ্ণ

হাসপাতালের রোগী ও স্বজনদের মোবাইল চুরি,আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : আগস্ট ১৮, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মোবাইল চোর সিন্ডিকেটের লিডার দেলোয়ার হোসেন দেলুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে চমেক হাসপাতালে অভিযান চালিয়ে তাকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম।

তিনি বলেন, দেলোয়ার চমেক হাসপাতালের রোগী ও স্বজনদের মোবাইল চুরি চক্রের প্রধান। এছাড়াও তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। এ চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন