ডেস্ক রিপোর্ট

১২ জুলাই ২০২২, ২:০০ অপরাহ্ণ

সিরাজুল আলম খান শ্বাসকষ্ট জটিলতায় হাসপাতালে

আপডেট টাইম : জুলাই ১২, ২০২২ ২:০০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হাসপাতালে ভর্তি রয়েছেন স্বাধীনতা সংগ্রামের প্রধান সংগঠক ও রাজনৈতিক অঙ্গনে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চার দিন আগে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি।

ওই হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এবিএম হারুন বলেন, উনি মূলত ক্রিটিক্যাল নিউমোনিয়া থেকে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চার দিন আগে রাত ১২টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি হন। অক্সিজেন সেচুরেশন নেমে যাওয়ায় উনাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হওয়ায় অক্সিজেন লেভেল বেড়েছে।

তিনি বলেন, উনার থাইরয়েড সমস্যা রয়েছে। ওপেন হার্ট সার্জারি রয়েছে। নিউমোনিয়া আক্রান্তসহ বার্ধক্যজনিত বেশকিছু জটিলতা রয়েছে। আমরা চিকিৎসা অব্যাহত রেখেছি।

শেয়ার করুন