ডেস্ক রিপোর্ট
৬ জুলাই ২০২২, ১:০৯ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহন করে খসড়া “প্রস্তাবিত থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ দ্রুত চুড়ান্ত ও কার্যকর করা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার দ্রুত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার ব্যবস্থা করাসহ ৬ দফা দাবিতে রিক্সা, ব্যাটারি রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে স্মারকালিপি পেশ এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে, সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় উপদেষ্টা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, আহসান হাবীব বুলবুল, মো.জাকির হোসেন, মো. জালাল মিয়া, হাসান মিয়া, রুখসানা আফরোজ আশা, আসমা খাতুন নিশি, সুমন খান প্রমুখ।
সমাবেশ প্রকৌশলী ইমরান রুমনকে সভাপতি ও হাসান মিয়াকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের ঢাকা জেলা কমিটি গঠন পরিচয় করিয়ে দেয়া হয়।
এরপর একটি মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ইমরান হাবিব রুমনের নেতৃত্বে হাসান মিয়া ও রুখসানা আফরোজ আশা তিন সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।